সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বন্যা পরিস্থিতিতে সিলেটে বন্ধ হয়ে গেছে বিদ্যুত কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: প্রতি মুহর্তে বাড়ছে সিলেটের নদ নদীগুলোর পানি। ঢুকে পড়েছে পানি বিদ্যুত বিতরণ কেন্দ্রগুলোতে। বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে বিদ্যুত কার্যক্রম বন্ধ হয়ে যায়। সিলেটের বেশির ভাগ এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সিলেট শহরের বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমা বিদ্যুৎ সাব স্টেশনে পানি উঠে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ওই এলাকায় সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। উপশহর কেন্দ্রেও পানি উঠেছে। যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ওই এলাকার বিদ্যুৎ সবরাহ ব্যবস্থা।
বৃহস্পতিবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ওই উপকেন্দ্র থেকে সারা সিলেটে বিদ্যুৎ সবরাহ করা হয়ে থাকে।
এদিকে বিউবোর প্রকৌশলীরা জানিয়েছেন পানি বৃদ্ধি পাওয়ায় কুমারগাঁও উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে পুরো সিলেট অন্ধকারে চলে গেছে ।
প্রসঙ্গত, বন্যার কারণে অনেক স্থানে বিদ্যুতের লাইন ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিড়ে পড়েছে। এমতাবস্থায় সিলেট শহরের একাংশ ছাড়া পুরো জেলায় বিদ্যুত সবরাহ বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যা পরিস্থিতিতে সিলেটে বন্ধ হয়ে গেছে বিদ্যুত কার্যক্রম

আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২