সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এদৃশ্য গোঠা সিলেটকে কাদাচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উমরপুর-রাজনগর গ্রামে বানের পানিতে নৌকা ডুবে স্কুল শিক্ষার্থী ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার গোজাউরা হাওরে নৌকাডুবির এ ঘটনা ঘটে। পরে হাওরে উদ্ধার অভিযান চালিয়ে হাওর থেকে লাশ উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী।
নিহতরা হলো উমরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ছোট ভাই সৌরভ। তারা উমরপুর-রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। স্থানীয় সমুজ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল তারা।
তামান্না-সৌরভের চাচা প্রত্যক্ষদর্শী আমিনুল জানান,সকালে ভাতিজা-ভাতিজিকে নিয়ে নৌকাতে করে স্কুলের উদ্দেশে যাত্রা করেন। এক পর্যায়ে বাতাসের ঝাপটায় নৌকার মাঝির ছাতা হাওরের পানিতে পড়ে। মাঝি ছাতা উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিলে সেসময় নৌকাটিও ডুবে যেতে থাকে। আমিনুল ও অন্য একজনকে নিয়ে নৌকার দুই গলুই কাঁধে তুলে নৌকাটি ভাসিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা করেন। কিন্তু এ পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়লে দুই ভাই বোনসহ নৌকাটি ডুবে যায় এবং তামান্না ও সৌরভ তলিয়ে যায়।
পরে উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১০টায় সৌরভের লাশ হাওর থেকে উদ্ধার করেন স্বজরা। বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয় তামান্নার লাশ।
খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, নৌকাডুবিতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান হয়ে পড়েছে নিহতের পিতা-মাতাসহ স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এদৃশ্য গোঠা সিলেটকে কাদাচ্ছে

আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২