সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷

তিনি বক্তব্যে বলেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান করেন৷

বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ, বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ, বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও বিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি গুলশানআরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুপার ভাইজার আব্দুল মজিদ প্রমুখ।

উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে আগামী ঈদ-উল আযহা উপলক্ষে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২