সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ওমর সানী মিথ্যা বলছে, জায়েদ আমাকে অসম্মান করেনি: মৌসুমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অভিনেত্রী মৌসুমীকে ‘ডিস্টার্ব’ করার অভিযোগে তার স্বামী ওমর সানী চলচ্চিত্র সমিতির নেতা জায়েদ খানকে চড় মেরেছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। ওই ঘটনায় জায়েদ খান তার পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন ওমর সানী। গত শুক্রবার অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে দুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। কিন্তু যাকে নিয়ে এই দুই চিত্রনায়ক দ্বন্দ্বে জড়িয়েছেন সেই চিত্রনায়িকা মৌসুমী এতোদিন এ নিয়ে মুখ খোলেননি। অবশেষ আজ সোমবার তিনি প্রথম এ বিষয়ে মুখ খুললেন। সংবাদমাধ্যমকর্মীদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে বললেন, ‘ওমর সানী মিথ্যাচার করছে, জায়েদ আমাকে অসম্মান করেনি।’

ভয়েস মেসেজে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত মৌসুমী আরও বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটি কেন হচ্ছে। এটি যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটি কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। ’

সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটি আসলে ঠিক না। এটি আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না; জানাটা খুব বেশি জরুরি ছিল।’

এদিকে রোববার জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেছিলেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে অভিযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এ চিত্রনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমর সানী মিথ্যা বলছে, জায়েদ আমাকে অসম্মান করেনি: মৌসুমী

আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২