সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে অদ্য ১৩.০৬.২০২২ খ্রিঃ তারিখ বেলা ১০:০০ ঘটিকায় মে/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) মহোদয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ আশিকুল ইসলাম মনোনিত হয়। খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) মহোদয়ের নিকট হতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং সদর থানা চুয়াডাঙ্গা’র এসআই(নিঃ) মোঃ আশিকুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই পুরস্কার লাভ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা চুয়াডাঙ্গায় জেলায় যোগদান করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ্য, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ পৌছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পৌছে যাবে পুরস্কার, ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনাসমূহে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। ইতোপূর্বে মার্চ/২০২২ ও সেপ্টেম্বর/২০২১ মাসে শ্রেষ্ঠ জেলা এবং নভেম্বর/২০১৯ মাসের মাসিক কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের কৃতিত্ব অর্জন করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

আপডেট সময় : ১১:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২