সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে মারধর করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১০ জুন) দুপুরে নামাজের পর ইসলামি আন্দোলনসহ সমমনা দলগুলোর ডাকা বিক্ষোভ চলার সময় তার ওপর হামলা হয়।

মহানবীকে নিয়ে ভারতের বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় একটি সংগঠন। জানা গেছে, নামাজের পর ঢাকা উদ্যান এলাকায় বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে দ্রুততম সময়ে কর্মসূচি শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় সাদা পোশাকে ছিলেন। চিনতে না পেরে কিছু যুবক পেছন থেকে ওসির ওপর হামলা চালান ও মারধর করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওসি তাদেরকে কর্মসূচি শেষ করার অনুরোধ করে চলে আসছিলেন। তখন পেছন থেকে উৎসুক কিছু যুবক চিৎকার দিয়ে ওসির ওপর হামলা করেন। ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ওসিকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

ডিএমপি মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, মহানবীকে কটুক্তির প্রতিবাদে ঢাকা উদ্যানে স্থানীয়দের একটি সংগঠন থেকে বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। তখন ওসি সাহেব তাদের দ্রুত সময়ে কর্মসূচি শেষ করার কথা বলেন। চলে আসার সময় কয়েকজন যুবক তার ওপর হামলা করে।

ওসি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

আপডেট সময় : ০৫:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২