সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মুহাম্মাদকে (সাঃ) কটূক্তির প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা, কটূক্তি ও ব্যাঙ্গ করার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন শুক্রবার বাদ জুম্মা পৌরসভার আজাদ মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। ‘সকল মুসলিম উম্মা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদ মোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আজাদ মোড় থেকে বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড, থানা মোড়, পুরাতন বাজার ও কালিতলা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে আজাদ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রতিবাদ থেকে বক্তারা মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কটূক্তিকারীদের কঠোর শাস্থির দাবি জানিয়ে সকলকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান করেন।

গত সপ্তাহে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মুসলিম সম্প্রদায়ের বিশ্বনবী হযরত মুহাম্মাদকে (সাঃ) কটূক্তি করে। এর পরেই দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুহাম্মাদকে (সাঃ) কটূক্তির প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন

আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২