সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে ইউপি নির্বাচন সুষ্ঠু লক্ষ্যে প্রার্থীদের সাথে সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ইউপি নির্বাচন সুষ্ঠু লক্ষ্যে প্রার্থীদের সাথে সভা
আগামী ১৫ জুন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন।

বুধবার (৮ জুন) বেলা ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে মেহেন্দিগঞ্জ উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথি বলেন, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নানা অভিযোগ সমাধানে নির্বাচন সংক্রান্ত আইন-শৃংখলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানান। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন প্রশাসন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ অধিনায়ক জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জের ইউএনও মো. নুরুনবী ও হিজলার ইউএনও বকুল চন্দ্র কবিরাজ।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচনে ৭ ইউনিয়নের প্রতিদ্বদ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা।

আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যান্দপুর, লতা, আন্ধারমানিক, চরএকরিয়া, জয়নগর, গোবিন্দপুর ইউনিয়ন এবং হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইউপি নির্বাচন সুষ্ঠু লক্ষ্যে প্রার্থীদের সাথে সভা

আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২