সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালে নেশাজাতীয় ইনজেকশনের এ্যাম্পুলসহ আটক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বরিশালের জননিরাপত্তা দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা ওই রায় দিয়েছেন বলে জানিয়েছেন বিশেষ পিপি অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

দণ্ডিত রিগ্যান বৈরাগী কুণ্ড (২৮) নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ রো এলাকার খ্রিস্টান কলোনির প্রয়াত রঞ্জিত বৈরাগীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ কলেজ রো এলাকার ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সেখান থেকে রিগ্যানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি বক্সের ভেতর থেকে ২০ অ্যাম্পুল জি মরফিন, ২৫ অ্যাম্পুল সেডিল ইনজেকশন ও ৫ অ্যাম্পুল ফেনারগান উদ্ধার করে।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর মামলা করেন। ২০১৬ সালের ৬ নভেম্বর ডিবি পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষে মামলার চার্জশিট দেন।

আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেওয়া হয়েছে। পলাতক থাকায় আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলের বিশেষ পিপি জানিয়েছেন।

facebook sharing button

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২