ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ১১৩ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও কটুক্তি করাসহ বিএনপির দেশ ব্যাপী নৈরাজ্য এবংসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ড়াঘাট পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার বিকেলে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের বের করা হয়।মিছিলটি ঘোড়াঘাট গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, দিনাজপুর জেলা পরিষদ হাকিমপুর-ঘোড়াঘাটের সাবেক সদস্য এ্যাড. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এস,এম রবিউল ইসলাম,পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর মোঃ রাহাদ মিয়া,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়কইয়াদ আলী নাহিদ, যুবলীগ নেতা মোঃ লাবু মিয়া উপজেলা মৎসজীবী লীগের সভাপতি শফিকুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু ও যুগ্ম আহ্বায়ক মুরাদ মন্ডল এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মেহেদীহাসান,পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু,যুগ্ম আহ্বায়ক মুরাদ মন্ডল,উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারন সম্পাদক মোঃ রুবেল সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আপন কবির ফিরোজ, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেটি সঞ্চালনা করেন,ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা আব্দুল্লাহেল সাফি।

























