সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নওগাঁয় নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্য কনা খাতুন নামের এক শিক্ষিকাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। একই সঙ্গে আরও সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামের দেওয়াপাড়া এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কনা খাতুন প্রশ্নফাঁস চক্রের মূলহোতা মেহেদী হাসানের স্ত্রী। তিনি জেলার বদলগাছী উপজেলার রামশাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পুলিশ জানায়, প্রশ্নফাঁস চক্রের বিষয়টি জানতে পেরে চক্রের মূলহোতা মেহেদী হাসান ও তার স্ত্রী কনা খাতুনের ওপর নজর রাখে গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামের দেওয়াপাড়ার বাবার বাড়ি থেকে কনা খাতুনকে আটক করা হয়। এসময় চক্রের একজনকে আটক করা গেলেও অন্যদের আটক সম্ভব হয়নি।

পরীক্ষা চলাকালীন সময়ে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে চারজন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় থেকে একজন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে একজন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক পরীক্ষার্থীদের একমাসে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দৌজা বলেন, কনা খাতুনের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৮

আপডেট সময় : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২