সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

প্রধানমন্ত্রী উদার বলেই খালেদা জিয়া ফোনে কথা বলতে পারছেন: মতিয়া চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা উদার বলেই দণ্ডপ্রাপ্ত তারেক রহমান স্কাইপে আর তার মা খালেদা জিয়া ফোনে কথা বলতে পারছেন।

বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে উদ্দীপনামূলক উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ইচ্ছে করলে সরকার তাদের (খালেদা জিয়া ও তারেক রহমানের) টেলিযোগাযোগের মাধ্যমে কথা বলা বন্ধ করে দিতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার হৃদয় আকাশের মত উদার। তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না। তাই তিনি বিএনপির দণ্ডপ্রাপ্ত দুই নেতাকে কথা বলার সুযোগ দিয়েছেন।

ফলো করুন-
তিনি বলেন, বিএনপি ও তাদের নেতারা অকৃতজ্ঞ। পৃথিবীর কোথাও দণ্ডপ্রাপ্ত আসামি জেলখানায় বসে পরিচারিকা পান না। খালেদা জিয়া সে সুযোগ পেয়েছেন। দণ্ডিত হয়েও তিনি নিজের বাড়িতে বহাল তবিয়তে রয়েছেন। সকল সুযোগ সুবিধা ভোগ করছেন।
খালেদা জিয়া ও এরশাদের আমলে কারাভোগের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেছেন, বছরের পর বছর জেল খেটেছি। কিন্তু কোনোদিন ল্যান্ডসেটেও কথা বলার সুযোগ পাইনি।

বিএনপির আমলে বিদ্যুতের অবস্থা নাজুক ছিল জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছেন। ছেলে-মেয়েরা বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বইয়ের সুবাস পাচ্ছে, মেয়েরা বাড়ি বসে উপবৃত্তির টাকা এবং করোনাকালে দরিদ্র মানুষ আড়াই হাজার করে টাকা তুলতে পারেন। মানবিক প্রধানমন্ত্রীর উদাহরণ হচ্ছেন শেখ হাসিনা।

এ সময় সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, পৌর মেয়র আবু বাক্কার সিদ্দিকসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন নালিতাবাড়ী উপজেলার ১৪৮টি প্রাথমিক, এবতেদায়ী ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ২ হাজার ২২০জন শিক্ষার্থীকে একটি করে টেবিল ফ্যান, সোলার ল্যাম্প ও নগদ ১ হাজার টাকা করে উদ্দীপনামূলক অনুদান প্রদান করা হয়। এছাড়া ১০৪টি মসজিদ ও মন্দিরে ১ বান্ডেল টিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সমপরিমাণ আর্থিক প্রণোদনা বিতরণ করেন মতিয়া চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী উদার বলেই খালেদা জিয়া ফোনে কথা বলতে পারছেন: মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২