সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

চবি গভীর রাতে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ১৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা যায়, শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এএফ রহমান ও আলাওল হলে আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে চারটি রাম দা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এএফ রহমান হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চবি গভীর রাতে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার।

আপডেট সময় : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯