সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় পবিত্র জুমার নামাজরত অবস্থায় উত্তর নাজিরপুর জামে মসজিদের খাদেম আ.হালিম আকন (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়লেন। জানা গেছে, সর্বজন শ্রদ্ধেয় ধর্ম ভিরু আ. হালিম আকন দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর জামে মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমের দায়িত্ব পালণ করে আসছিলেন। তার সেই প্রিয় মসজিদে ২৭ মে শুক্রবার জুমার নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না…রাজিউন)। এসময় মসজিদে উপস্থিত মুসল্লীরা হতবিহবল হয়ে পড়েন। পবিত্র জুমার নামাজ পড়া অবস্থায় তার এ মৃত্যু পরম পাওয়া ও সৌভাগ্যের বলে অনেকেই মন্তব্য করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টায় উত্তর নাজিরপুর ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত,মরহুম আ. হালিম আকন উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম ও বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপনের চাচা। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা ও যুবলীগ নেতা মহসিন রেজাসহ প্রেসক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম

আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২