সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::জঙ্গিগোষ্ঠি আইএস দিয়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ আবেদনটি করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তিনি এ মামলার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেওয়ার কথা বলেছেন। আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলটির মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াতের রোকন ও শাহ আলী বাগদাদী (রা.) কামিল মাদ্রাসার সাময়িক বহিষ্কৃত উপাধ্যক্ষ আফজাল হোসেন, মাদ্রাসাটির অধ্যাপক মুজিবুর রহমান ও আবদুল করিম, হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম, আমিনুল হক বাবু এবং ফারুক আহমদসহ অজ্ঞাতনামা ৫ জন।

মামলায় অভিযোগে বলা হয়, গত ৬ ডিসেম্বর সাড়ে ৪টার দিকে রাজধানীর দারুস সালাম থানার শাহআলী মাকের্টের পূর্ব কর্নারে বাদীকে বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাই চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেলের লোক পরিচয়ে অজ্ঞাতনামা ৫ জন লোক তাকে অপহরণের চেষ্টা করে। কিন্তু না পেরে তারা জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করলে জঙ্গি গোষ্ঠি আইএস দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার মত হামলার ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারকে হত্যা করা হবে। এই নির্দেশ অপর আসামিরা দিয়েছেন বলে তারা চলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯