সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঘোড়াঘাটে ধান কাটতে এসে এক রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে মোহাম্মদ নুর (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। কৃষি শ্রমিক কাজ করতে এসে ্অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে আটক করা হয় তাকে।

২৪ মে মঙ্গলবার রাত ১০ টায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। সে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আটক মোহাম্মদ নুর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে কক্সবাজারের টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধান কাটা শ্রমিকদের একটি দলে সে ধান কাটার কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। রোহিঙ্গা মোহাম্মদ নুর এক অপরিচিত বাঙ্গালীর সাথে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুর এসেছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার জানান, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় এবং পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার না খাওয়ায় তার শরীর দূর্বল হয়ে পড়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে ৬০ ভাগ সুস্থ।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, আমরা টেকনাফ থানার সাথে যোগাযোগ করেছি। আটক রোহিঙ্গা সুস্থ হয়ে উঠলে তাকে তার ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার সাথে আরো কোন রোহিঙ্গা পালিয়ে এসেছে কিনা! কিংবা সে কতদিন আগে ক্যাম্প থেকে পালিয়েছেন এবং তাকে দিনাজপুরে কে নিয়ে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি। সে অসুস্থ থাকায় তার কাছ থেকে কোন তথ্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ধান কাটতে এসে এক রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৯:৩১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২