সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ এ বছর ঈদুল আজহায় সম্ভবত চারদিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। পবিত্র এই উৎসবটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায়, কবে হতে পারে এবারের কোরবানির ঈদ।

ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ৯ জুলাই (শনিবার)।

সোমবার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ টানা চারদিন ঈদের ছুটি উপভোগ করতে পারেন।

ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাসের ৮ তারিখ (শুক্রবার) থেকে ১২ তারিখ (সোমবার) পর্যন্ত থাকতে পারে ঈদের ছুটি। অর্থাৎ, আরাফাতের দিন ও ঈদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি-বেসরকারি কর্মীদের।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমিরাতে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে। পরে ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ঈদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার পরের দিন ঈদ উদযাপিত হয় বাংলাদেশে।

ফলে আমিরাতে ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশে এ উৎসব উদযাপিত হতে পারে ১০ জুলাই থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই

আপডেট সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২