সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

দুর্ঘটনা হতেই পারে বরিশালে নৌ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুর্ঘটনা হতেই পারে, টাইটানিকও (বিলাসবহুল ব্রিটিশ জাহাজ) দুর্ঘটনাকবলিত হয়েছে। তবে যে নকশা নদীপথের যাত্রায় নিরাপদ হবে, সেটাই অনুমোদন দেওয়া হবে।’

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিআইডব্লিউটিএ’র উদ্যোগে পুরাতন মেরিন ওয়ার্কশপ প্রাঙ্গণে নবনির্মিত ড্রেজার বেজ বহুতল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘দক্ষিণাঞ্চলের নৌপথ যাতে সব সময় ভালো থাকে, সেজন্য বিআইডব্লিউটিএর ড্রেজার বেজের অধীন একটি অত্যাধুনিক ড্রেজার থাকবে। সেই ড্রেজারের কার্যক্রম বরিশাল থেকেই মনিটরিং করা হবে। এতে দক্ষিণাঞ্চলের নৌপথ নিরাপথ থাকবে।’

ড্রেজিংয়ের বালু নদীতে ফেলার বিষয়ে তিনি বলেন, ‘জরুরিভিত্তিতে ড্রেজিং করার সময় নদীতে বালু ফেলা হয়। তবে সেটা সব সময় নয়। আর এ বিষয়টি স্থায়ী সমাধান নয়। এখন ড্রেজিংয়ের বালু দিয়ে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্ঘটনা হতেই পারে বরিশালে নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২