সংবাদ শিরোনাম ::
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) বিকাল ৫ টায় জেলা প্রশাসন ও শিশু একাডেমির অয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সাবেক জেলা শিশু বিষয় কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, শিশু সংগঠক সিরাজুম মনির টিটু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেনসহ জেলার দশটি উপজেলা থেকে আগত অংশগ্রহণকারী, তাদের অভিভাবক।

























