সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বেপরোয়া গতির মোটরসাইকেলে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় রবিবার বিকেল তিনটায় বরিশাল থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক জখম হন অজ্ঞাত পরিচয় ৬৫ বছরের এক বৃদ্ধ । এলাকাবাসী উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বৃদ্ধ মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।
মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝালকাঠি থানা পুলিশ। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

























