সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি বিক্রি, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সাভারের আশুলিয়ায় কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি বিক্রির অভিযোগে রাজিব হাওলাদার (২২) নামের এক হোটেল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নারসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউস-৫ নামের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে। আশুলিয়ার বিভিন্ন বাজারে তাদের আল্লাহর দান নামে সাতটি বিরিয়ানির দোকান রয়েছে।

এ ঘটনায় বিল্লাল (২৫) নামের আরো একজন পলাতক রয়েছেন। বিল্লাল একই এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে কয়েকজন সাংবাদিক যান। সেখানে কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করা কি না জানতে চান তারা।

এ সময় আটক রাজীবের চাচাতো ভাই বিল্লাল সাংবাদিকদের ওপরে চড়াও হন। এ ঘটনায় পুলিশকে খবর দিলে তিনি সরে পড়েন। পরে রাত ১২টার দিকে দোকানের মালিক রাজিবকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। আলামত হিসেবে গোশত এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি বিক্রি, আটক ১

আপডেট সময় : ১০:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২