সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ভোলায় প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে চৌধুরী এন্টার প্রাইজে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭ শত ৭৬ লিটার রুপচাঁদা সয়াবিন তেল জব্দ করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। পরে জব্দ করা তেল ১৬০ টাকা মূল্যে বোরহানউদ্দিন বাজারে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার রাতে বোরহানউদ্দিন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা সড়ক এলাকায় চৌধুরী এন্টার প্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে গুদামে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুত করা তেলের বোতলে দাম বাড়ার আগের মূল্যই লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চৌধুরী এন্টার প্রাইজের মালিক মাকসুদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২