সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

২ প্রেমিকাকে একসঙ্গে বিয়ে: সেই যুবককে ডিভোর্স দিলেন এক বউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পঞ্চগড়ে দুই বিয়ে করে ভাইরাল হওয়া যুবকের এক বউ ডিভোর্স দিয়েছেন। গত বৃহস্পতিবার ছোট বউ মমতা রানী নিজেই রোহিনী চন্দ্র বর্মনকে (২৫) ডিভোর্স দেয়। শনিবার বিকেলে রোহীনির বাবা যামিনী কান্ত ডিভোর্সের বিষয়টি সাংবাদিকদের জানান। মমতা রানীর পরিবারের ইচ্ছেতেই এই ডিভোর্স সম্পন্ন হয় বলেও জানান তিনি।

এর আগে গত ২০ এপ্রিল দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করে সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার রোহিনী চন্দ্র বর্মন। কিন্তু দুইজনকে একসঙ্গে নিয়ে সংসার করতে ব্যর্থ হলেন তিনি। বিয়ের মাত্র ২২ দিনের মাথায় এক স্ত্রী মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ ঘটল তারা। জানা যায়, মমতা বাবার বাড়িতে গিয়ে আর ফিরে না এসে রোহিনীকে ডিভোর্স লেটার দেন। তবে কী কারণে এত দ্রুত এই বিবাহ বিচ্ছেদ তা জানা যায়নি। এ নিয়ে রোহিনীর সঙ্গে যোগাযোগ করা যায়নি এবং মমতা রানীও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

তবে মমতা রানীর ভাই পলাশ রায় সমকালকে বলেন, ‘আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে আর বাড়াবাড়ি করতে চাই না। বোনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

রোহিনীর বাবা যামিনী চন্দ্র বলেন, ‘মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে। এতে আমরা অমত করিনি।’

বলরামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বিচ্ছেদের বিষয়ে এখনও কোনো তথ্য জানি না। দুই পক্ষের কেউ কিছু জানায়নি। তবে লোকমুখে শুনছি, মেয়েটা নিজেই নাকি ছেলেটাকে তালাক দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২ প্রেমিকাকে একসঙ্গে বিয়ে: সেই যুবককে ডিভোর্স দিলেন এক বউ

আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২