সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ রাণী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশিকালে নীল পলিথিনে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রাণী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী। কাশিমপুর কারাগারের একটি সূত্র জানায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন রাণী বেগম।

সেখানে ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা দেখতে পান।

পরে ওই নারীকে আটক করে কোনাবাড়ি থানায় খবর দেয়া হয়। পুলিশ ইয়াবাসহ ওই নারীকে থানায় নিয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক রাণী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত ওই নারী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

সূত্র : ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২