সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে ২১ শ লিটার তেল জব্দ, ১০ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল পৃথক দুটি অভিযানে প্রায় ২১ শ লিটার সয়াবিন তেল জব্দ করে পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় ও জেলা কার্যালয়। পাশাপাশি ১০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মে) দুপুরে উজিরপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, বরিশাল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রয় করা এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে।

পাশাপাশি ১৪ শ লিটার সয়াবিন তেল জব্দ করে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি বলেন, ভোক্তা অধিদফতরের জেলা কার্যালয়ের অপর এক অভিযানে, ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৬৭০ লিটার সয়াবিন তেল জব্দ করে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়াসহ প্রশাসনের একটি দল ও ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।

জনস্বার্থে বাজার তদারকিমূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাফিয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ২১ শ লিটার তেল জব্দ, ১০ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২