সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঘূর্ণিঝড় অশনিতে পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সোমবার সকাল থেকে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলজুড়ে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা অবস্থায় দেখা গেছে।

অশনির প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরারত ট্রলার মৎস্য বন্দরে ফিরতে শুরু করেছে।

সোমবার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অশনি। এটি আরো ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রাসহ সকল বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জানান, ভোর পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৩০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কলাপাড়া রাডার স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া জানান, সকাল ৬টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বর্তমানে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত রয়েছে। যখনই ৪ নম্বরে উঠবে তখন আমরা প্রস্তুতি মূলক সভা করে সকলকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে দিব। তবে ঝড়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় অশনিতে পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২