সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ আইপির মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ২দিন ধরে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানি। আমদানি বন্ধ থাকলে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে আমদানিকারকেরা বলছেন, হিলি স্থলবন্দর এলাকায় তাদের গোডাউন ও আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা নেই।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা জানান, গত ৫ মে আইপি মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আইপি অনুমোদন না দেওয়ায় দুই দিন ধরে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।। সরকার নতুন করে আমদানির অনুমতি না দিলে তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে না তারা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ইতিমধ্যে বাজারে কিছুটা হলে দামের প্রভাব পড়তে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ জানান, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির আইপি অনুমোদন শেষ হলেও রমজান মাসে বাজার স্বাভাবিক রাখতে সরকার ওই দিনই আবার আমদানির অনুমতি বাড়িয়ে দেয় ৫ মে পর্যন্ত। অর্থাৎ ভারত থেকে গত ৫ মে পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাম বাড়বে না বলেও তিনি মনে করেন।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত ২৯ মার্চ থেকে ৫ মে পর্যন্ত ভারত থেকে ২০১টি ট্রাকে ৫ হাজার ৫৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২