সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নোয়াখালীতে ব্রিজ ভেঙে পিকআপ খালে, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নোয়াখালীর বেগমগঞ্জে ব্রিজ ভেঙ্গে পিকআপ খালে পড়ায় পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাছান হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টায় মাইজদী থেকে একটি পিক-আপ হাসনহাটের দিকে যাওয়ার সময় ওই ব্রিজে উঠে মাঝামাঝি গেলেই ব্রিজটি ভেঙ্গে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিক-আপ চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম দিপু জানান, খাল খনন করার কারণে ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাওয়ায় এটি ভেঙ্গে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসনহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, ব্রিজটি অনেক পুরোনো। ইতোমধ্যে এটি পুনঃ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, খাল খননের ফলে এর চারপাশের মাটি সরে যাওয়ায় এর দুর্বল স্থানে আঘাত হানায় এটি ভেঙ্গে পড়ে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভেঙ্গেপড়া ব্রিজটি দ্রুত নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে ব্রিজ ভেঙে পিকআপ খালে, আহত ২

আপডেট সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২