ঘোড়াঘাটে ১ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ১১৮ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জানা গেছে,ঘোড়াঘাট পৌরসভার করতোয়াপাড়া এলাকার আজিল (৫৫)। গত ফেব্রুয়ারী মাসে শেষ সপ্তাহে তার বাড়ির পাশে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী থেকে কষ্টি পাথরের একটি মূর্তির দুটি পায়ের কিছু অংশ দেখতে পেয়ে কাউকে কিছু না জানিয়ে গোপনে নিজেন কাছে রাখে। একদিন পর তার জামাতা আবু তাহের (৩৭) ঘোড়াঘাট পৌর এলাকার খোদাদাদপুর গ্রামের মজিবর রহমান মুন্সির ছেলে এই কষ্টি পাথর শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়।
গত ১৮ দিন আগে আবু তাহের মারা যায় এবং এই কষ্টিপাথর কার কাছে থাকবে এই নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দে¦র এক পর্যায়ে মৃত তাহেরের বড় বোন সাহজাদী পারভীন (৪৯) পরিবারের বড় সন্তান হিসেবে কষ্টিপাথর নিজের কাছে রাখেন।
গতকাল সোমবার (৪ মে) রাতে খবর পেয়ে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র চাকী কষ্টি পাথরটি উদ্ধার করে। পাথরটির ওজন ১ কেজি ২৪৯ গ্রাম।
সাহজাদী পারভীন জানান, লোকমুখে শোনা যায় কষ্টিপাথর খুবই মূল্যবান ও শক্তিশালী সম্পদ। এই পাথর বাড়িতে থাকলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং জমির ফসল বৃদ্ধি পায়। এসব নানা কুসংস্কারে বিভ্রান্ত হয়ে তার ছোট ভাই শশুর বাড়ি থেকে পাথরটি সংগ্রহ করে নিজের কাছে রেখেছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, পাথরটি আমরা সাধারণ ডায়েরী (জিডি) মূলে নিজেদের হেফাজতে নিয়েছি। উদ্ধার করা পাথরটি আসলে কষ্টিপাথর নাকি কষ্টিপাথর সাদৃশ্য অন্য কোন পাথরের তা আমরা নিশ্চিত না। তবে কষ্টিপাথর ভেবেই আজিল উদ্দিন এবং তার জামাতা এই পাথরটি নিজেদের হেফাজতে রেখেছিল। আমরা বিধি মোতাবেক এই পাথরটি পরিক্ষার জন্য ল্যাবে পাঠাবো কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ের জন্য।

























