সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা !! গ্রেফতার-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট : সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রশাসনের নিযোক্ত স্বেচ্ছাসেবকরা।
বৃহস্পতিবার (৫এপ্রিল) দুপুর দেড়টার দিকে লাঠি শোটা নিয়ে পর্যটকদের উপর হামলা করে কিছু স্বেচ্ছাসেবী।
হামলায় নারী, শিশুসহ অনন্ত ৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সাথে কাউন্টার লোকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি- শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা। প্রত্যক্ষদর্শী থেকে খবর পাওয়া যায়- এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল আমাদের প্রতিবেদকে বলেন, খবর পেয়ে আমাদের কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ইতোমধ্যে পর্যটকদের উপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া হামলাকারী তিন স্বেচ্ছাসেবককে বরখাস্থ করেছে প্রশাসন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।
আটককৃরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন।
সিলেটের পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন জানান, ফেসবুকে ছড়িয়ে হামলার ঘটনার ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনার পর পর জেলাসক প্রশাসন শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করেন ঈদের জন্য ৭ দিন জাফলং উন্মুক্ত করে দিয়েছি। কোন ফি ছাড়াই এই সাতদিন পর্যটক প্রবেশ করতে পারবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা !! গ্রেফতার-৫

আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২