সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

কক্সবাজার থেকে সাড়ে ৪০০ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৭৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মে) বিকেলে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন নারী ও অন্যরা শিশু। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটককে উৎপাত করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪৭৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের বেশির ভাগই শিশু।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ক্যাম্প ছেড়ে তারা কীভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, সমুদ্রসৈকতে বেপরোয়াভাবে অবস্থান করা বেশকিছু রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশ আমাদের হস্তান্তর করেছেন। আমরা তাদের গণনা করে পরে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার থেকে সাড়ে ৪০০ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৪:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২