ভালুকায় ১৫৭০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন
- আপডেট সময় : ১১:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঈদের আনন্দ ভাগ করেনিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে১৫৭০০শত নিম্ন আয়ের গরীব দুঃখী উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন আলহাজ্ব হাতেম খান।
২৯শে এপ্রিল(শুক্রবার) বেলা ১১ঘটিকায় ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে দূস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরনের মধ্য দিয়ে একেএকে ৯টি ওয়ার্ডের ঈদ সামগ্রী বিতরন শেষ হয়েছে। এসময় খেটে খাওয়া দূস্থ্য গরীব দুঃখী অসহায়দের মাঝে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ধারাবাহিকতায় ৭নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সাবেক ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি দানবীর আলহাজ্ব হাতেম খান।
এসময় পৌরসভার ৭নং ওয়ার্ডে শতশত হতদরিদ্র মানুষের উপস্থিতিতে ঈদ উপহার সামগ্রী নিজ হাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরন করেন।
তিনি বলেন, যতদিন বেচে আছি ততদিন পবিত্র রমযান মাসে খেটে খাওয়া মানুষের হাতে আমার এই ক্ষুদ্র উপহার পুলাউ চাউল, চিনি, সেমাই, সাবান ইত্যাদি ঈদ সামগ্রী দিয়ে যাবো এবং সর্বসময় অসহায়দের আর্থিক সমস্যার সমাধান করবো সাধ্যমত ইনশাআল্লাহ।
,করোনাকালিন দূর্সময়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে গরীব দুঃখী অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছি এবং চলমান রয়েছে ।
তারি ধারাবাহিকতায় এবছর রোযার ঈদেরদিন পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে পোলাও চাউল, চিনি, সেমাই, সাবান ইত্যাদি ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

























