সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

বিএনপি বিশৃঙ্খলা করলে কড়া জবাব দেবে আওয়ামী লীগ: হাছান মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি আন্দোলনের নামে নাশকতা-বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ কড়া জবাব দেবে বলে হুশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনে তাদের আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘সরকারের সাথে ফয়সালা রাজপথে হবে’ বিএনপির এমন হুশিয়ারির জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমরা বিএনপির এই আন্দোলনের হুমকি গত সাড়ে তেরো বছর ধরে শুনছি। গণতন্ত্রে আন্দোলন করার অধিকার থাকে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো, ভাংচুর হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তৃতীয় লিঙ্গের চাকরির সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে সভায় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ পাড়া-প্রতিবেশী থেকে দূরে থাকত। শেখ হাসিনার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আশ্রায়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সাথে বসবাসের মর্যাদা দিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন; যা অন্য কেউ কখনও দেয়নি, ভাবেনি।’

সভা শেষে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী।

পিআইবি পরিচালনা পর্ষদের সভা

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি পরিচালনা পর্ষদের ১৬১তম সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পিআইবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দি ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা পারভীন, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজ শফি, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মধুসূদন মন্ডল ও যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী ও পর্ষদের সদস্য সচিব পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ সভায় অংশ নেন।

সভায় পর্ষদের ১৬০তম সভার কার্যবিবরণী অনুসমর্থন, পিআইবি পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বিভিন্ন সাব-কমিটি গঠন ও চলতি ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী এবং পিআইবির অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি বিশৃঙ্খলা করলে কড়া জবাব দেবে আওয়ামী লীগ: হাছান মাহমুদ

আপডেট সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২