বাবুগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আসন্ন ইদুল ফিতর উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর কবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোসাঃ আসমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ইদুল ফিতর কে সামনে রেখে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ রাখা।মানুষের চলাচলে নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং ব্যবস্থাসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।

























