সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বাবুগঞ্জে বীর নিবাসে থাকা হলো না বীর মুক্তিযোদ্ধা শাহে আলম সরদারের: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহে আলম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন(এমপি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু (এমপি), সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফন নেসা খান বিউটি, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেবৃন্দ।

রবিবার দুপুর ১২টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠী গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মোঃ শাহে আলম সরদারের দাফনের আগে বরিশাল জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, বীর প্রতীক রত্তন আলী শরিফ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আওয়ামীলীগ নেতা মাসুম রেজাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দেন উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য শনিবার সন্ধ্যা ৬: ২০ টায় বার্ধক্য জনিত কারণে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা শাহে আলম সরদার।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, তার স্বপ্ন ছিলো মৃত্যুর আগে তিনি প্রধান মন্ত্রীর উপহার বীর নিবাসে বসেই শেষ নিঃস্বাস ত্যাগ করবেন। তার নামে বীর নিবাস বরাদ্দ হলেও এখনও বাস্তবায়ন না হওয়ায় বুক ভরা আসা নিয়েই শেষ বিদায় নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে বীর নিবাসে থাকা হলো না বীর মুক্তিযোদ্ধা শাহে আলম সরদারের: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২