সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভূমি অফিসের পাশে ডেকে ঘুষ নেন সার্ভেয়ার, ভিডিও ফাঁস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমারের ঘুষ নেওয়ার ভিডিও বৃহস্পতিবার (২১ এপ্রিল) গভীর রাতে ফাঁস হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ভূমি অফিসের পূর্ব পাশে নিয়ে গিয়ে এক কৃষকের কাছ থেকে তিনি সরাসরি ঘুষ নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, ভূমি অফিসে চেয়ার-টেবিল সবই আছে। তবুও অফিসের পূর্ব পাশে যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয় ওই স্থানটি তার ভীষণ প্রিয়। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষকে তিনি ওই জায়গায় নিয়ে গিয়ে হিসেব মিটিয়ে নেন। তার ঘুষ বাণিজ্যে সেবা গ্রহীতারা অতিষ্ঠ।

ফাঁস হওয়া ৩ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তানোর উপজেলার বিল্লি এলাকার এক বৃদ্ধ কৃষক ভূমি সংক্রান্ত কাজে তানোর ভূমি অফিসে যান।

সার্ভেয়ার পুলক তাকে নিয়ে যান অফিসের পূর্ব পাশে। সেখানে সার্ভেয়ার পুলক কুমার নিজের কাজের টাকাসহ নাজির ও ভূমি কর্মকর্তার কথা উল্লেখ করে সেবা প্রত্যাশীর কাছ থেকে টাকা নিচ্ছেন।

জমি খারিজের জন্য দর কষাকষি করে আট হাজার টাকা নেন তিনি। প্রথমে ছয় হাজার টাকা দেওয়া হয়। এতে তিনি সন্তুষ্ট হননি। পরে ধমক দিয়ে আরও দুই হাজার টাকা নেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, টাকা ছাড়া কোনো কাজই করেন না সার্ভেয়ার। সেবা প্রত্যাশীরা ভূমি অফিসে গেলে নানা কৌশলে সার্ভেয়ার পলক কুমার তাদের জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দেন। এরপর উদ্ধারের পথও তিনিই বলে দেন। তবে এর জন্য চাহিদা মতো টাকা দিয়ে খুশি করতে হয় তাকে।

তার বিরুদ্ধে রাজশাহীর তানোর উপজেলার গোল্পাপাড়া হাট ঘর বরাদ্দ নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

যার পেছনে সার্ভেয়ার পুলক কুমার জড়িত বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা মনে করেন। এ ঘটনায় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের অনুলিপি ভূমি মন্ত্রাণালয়ের সচিব, মন্ত্রী, দুদক মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

তবে এসব অভিযোগের ব্যাপারে রাজশাহীর তানোর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমি অফিসের পাশে ডেকে ঘুষ নেন সার্ভেয়ার, ভিডিও ফাঁস

আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২