সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আগামী নির্বাচনেও এমপি পদে লড়বেন তাহেরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী সংসদ নির্বাচনেও প্রার্থী হতে যাচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। তবে আসন্ন সংসদ নির্বাচনে কোনও দলের হয়ে মনোনয়ন চাইবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সেটা নিশ্চিত করে বলেননি।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহেরী।

তিনি বলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের চিন্তা ও আশা আকাঙ্ক্ষা ছিল বলেই আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও আমার সেই ধারাবিহকতা থাকবে। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্তমানবতার সেবায় কল্যাণে কথা বলা, এই মানবতাই ধর্ম। ইসলাম অনেক ক্যাটাগরিতে রয়েছে।

মানবতা, ভ্রাতৃত্ব, একতা, শান্তিশৃঙ্খলা সর্বক্ষেত্রেই ইসলামের অনুশাসন খুবই প্রয়োজন আছে। আমিও চাই রাজনৈতিক অঙ্গনটাও যেন ইসলামি ভাবধারায় প্রতিষ্ঠিত হয় এবং আরও যেন সুদৃঢ় হয়। সেজন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

তবে জয় পাননি। তিনি পেয়েছিলেন ৩ হাজার ৫ ভোট। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।
এসময় ওয়াজ-মাহফিলে দেওয়া নিজের বক্তব্য খণ্ডিত আকারে উপস্থাপনকারী ইউটিউবারদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তাহেরী। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১০৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী নির্বাচনেও এমপি পদে লড়বেন তাহেরী

আপডেট সময় : ০৮:৫৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২