সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকৃত হচ্ছে এলাকার জনগোষ্ঠী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। বিনা পয়সায় চিকিৎসা নিচ্ছেন এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী ছাড়াও সর্ব স্তরের জনগোষ্ঠী। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে ভীড় করছেন শত শত রোগী ।। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২২.০৯ ২০২১ইং তারিখে ডাঃ মো. শামিম উদ্দিন মাসুম হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন । তার যোগদানের পর থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ভীড় করছেন। চিকিৎসা নিতে আসা আঁখিনুল ইসলাম জানান, তার এলার্জি ও শ্বাসকষ্ট জনিত রোগের জন্য হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম শুরুর প্রথম থেকে থেকেই চিকিৎসা নিয়ে আসতেছি। অনেকটা উপকৃত হয়েছেন। এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসালয় রয়েছে। হোমিও ডাক্তারগণ হোমিওপ্যাথিক ঔষধের পাশাপাশি ইউনানি, আয়ুর্বেদিক সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। তাতে তেমন কোনো উপকার না পাওয়ায় তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন ।

এ ব্যাপারে হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিম উদ্দিন মাসুম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ২৩ তম ব্যাচে বি.এইচ.এম.এস কোর্স পাস করার পর নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়া পাড়ায় চেম্বার দিয়ে চিকিৎসা সেবা চালু করার পর ৬ জুন ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করে এ হাসপাতালে প্রথম যোগদান করেছি। যোগদানের পর থেকেই শত শত রোগী চিকিৎসা নিতে ভীড় করছেন। সাধ্যমত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, হাসপাতালে অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকটা পরিচিতি লাভ করেছে। এ অর্থ বছরে হোমিওপ্যাথিক ঔষধের পর্যাপ্ত বাজেটের ঔষধ এসেছে। এ চিকিৎসা নিয়ে উপজেলার হাজার হাজার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ উপকৃত হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকৃত হচ্ছে এলাকার জনগোষ্ঠী

আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২