সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে দিনদুপুরে আবু জাফর নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুলপাইন এলাকায় উজিরপুর-ধামুরা সড়কে এ ঘটনা ঘটে।

আহত আবু জাফরের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপক।

আবু জাফর জানান, মুলপাইন এলাকার দুটি কেন্দ্র থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উজিরপুর উপজেলা শহরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা ৩ দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় ৭৫ হাজার টাকা ছিল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, তিনজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দু’জনের মাথা খালি ছিল। তবে তাদের চিনতে পারেননি। তাদের একজনের হাতে রাম দা ও আরেকজনের হাতে চাপাতি ছিল।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯