ঝালকাঠিতে একহাজার পচিশ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রফিক আটক
- আপডেট সময় : ০৯:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিদিনি :ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ১হাজার ২৫পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী রফিক আটক।
রবিবার সকাল সাড়ে সাতটায় ঝালকাঠি পৌরসভার কাঠপট্টি এলাকা থেকে রফিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানান, রবিবার সকাল ৭টা ৩০মি: এর সময় কাঠপট্টি এলাকার মাসুদ ম্যানশন এর সামনে থেকে ঐ এলাকার মৃত: মালেক খলিফার পুত্র মো.রফিকুল ইসলাম খলিফা(৫৫)কে এক হাজার পঁচিশ পিছ নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা সহ আটক করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী রফিক কে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে মাদক-নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন।
এব্যপারে মাদক-নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল কাদের জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে কাঠপট্টি এলাকার রফিকুল ইসলামকে এক হাজার পঁচিশ পিস ইয়াবা সহ আটক করি,তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


























