সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

নাগরপুরে ঈদ উপহার বিতরণ করলেন আ’লীগ নেতা খুরশিদ আলম বাবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত সাবেক ফুটবল খেলোয়াড় ও টাংগাইল জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব খুরশিদ আলম বাবুল। শনিবার (১৬ এপ্রিল) সকালে সহবতপুর মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নেতাকর্মীদের সমন্বয়ে এ বস্ত্র বিতরণ কার্য অনুষ্ঠিত হয়। এতে পুরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় মানুষ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ্ব খুরশিদ আলম বাবুল বলেন, আমি সবসময় নাগরপুর উপজেলাবাসীর সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজানে যাকাতের অংশ হিসেবে আমি পুরো উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছি। আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরু সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা উজ্জ্বল সরকার, নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সভাপতি মোহাম্মদ জাকির সজিব, সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, ইউনিয়ন সভাপতি মো: সোহান, সাধারণ সম্পাদক মো: শাহেদ প্রমূখ।

উল্লেখ্য, নাগরপুর উপজেলা ১২ টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলা ৮ টি ইউনিয়ন পর্যায়ক্রমে এ ঈদ উপহার বিতরণ করছে বিশিষ্ট এই বিশিষ্ট ব্যবসায়ী ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব খুরশিদ আলম বাবুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ঈদ উপহার বিতরণ করলেন আ’লীগ নেতা খুরশিদ আলম বাবুল

আপডেট সময় : ০৯:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২