কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কোরআন শরীফ বিতরন
- আপডেট সময় : ০৮:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১০৫ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ১৫টি ইউনিয়নের ১০০টি হাফেজী মাদ্রাসায় ১০০০ জেল পবিত্র কোরআন শরীফ বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজস্ব বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে উপজেলা সকল ইউনিয়ন কমিটির শূন্য পদে সদস্যদের নাম প্রকাশ করেন সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেন।
সংগঠনের সভাপতি বি.এম. রাজিব এর সভাপতিত্বে ও মুখর হাসানের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মনিরুজ্জামান সরদার,উপদেষ্টা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, উপদেষ্টা যুব উন্নয়ন কর্মকর্তা আবু্ল খায়ের, কালকিনি পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সজিব খাঁন, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

























