র্যাব-এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল জেলার আগৈলঝাড়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২২ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন মোল্লাপাড়া সাহেবের হাট বাজারের মেসার্স কৌশল্যা ফার্মেসীর পূর্ব পার্শ্বের গলির মধ্যে জহরলাল চৌধুরীর দোকানের সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১২ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৬.৩৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) জহরলাল চৌধুরী(৪৫), পিতাঃ মৃত প্রিয় লাল চৌধুরী, সাং- মোল্লাপাড়া, ০৪ নং ওয়ার্ড, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২.৬০০ (দুই কেজি ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ এনামুুল হক বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
ভবিষ্যতে র্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


























