সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তরুণীকে হত্যার পর তার মাথা কেটে মগজ বের করে ভাতের সঙ্গে খেলো। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাষা বুঝতে না পারায় এক তরুণীকে হত্যার পর তার মাথা কেটে মগজ বের করে ভাতের সঙ্গে খেয়ে ফেলেছে মদ্যপ এক যুবক। গত বৃহস্পতিবার নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে। পুলিশ ওই মাতাল যুবককে আটকের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে।

বৃহস্পতিবার ভোরের দিকে মিন্দানাও দ্বীপে নিজের বাড়িতে ফিরছিলেন লিয়াডো ব্যাগটগ (২১) নামের ওই যুবক। মদ্যপান করে ভোরে রাস্তায় বের হয়েছিলেন; কিন্তু ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না তিনি।

লিয়াডো পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে বলেছেন, তিনি মদ্যপান করেছিলেন এবং প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। ভোরবেলা ওই তরুণী পিছু নিয়ে ইংরেজিতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তরুণীর ভাষা তিনি বুঝতে পারছিলেন না।

পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন ম্যারিবেথ রামোগা ট্রেইটস টাইমসকে বলেন, সম্ভবত ভাষা না বোঝার কারণে বিরক্ত হয়েছিল লিয়াডো।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা হত্যাকাণ্ডের শিকার তরুণীকে লিয়াডোর সঙ্গে হেঁটে যেতে দেখেছেন। লিয়াডোর বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ওই তরুণীর মরদেহ পায় পুলিশ। তাদের ধারণা, লিয়াডোই ওই তরুণীকে কোমড়ের বেল্ট দিয়ে বেঁধে বড় ছুরি দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করেন। পরে কাপড়ে বেঁধে ওই তরুণীর মাথা বাসায় নিয়ে যান।

লিয়াডো পুলিশকে বলেছেন, বাসায় যাওয়ার পর তিনি কিছু ভাত রান্না করেন। ভাতের ওপর ওই তরুণীর মস্তিষ্ক রেখে সেটি খেয়ে ফেলেন। পরে বাড়ির পাশের একটি গর্তে তার খুলি ফেলে দেন। কর্মকর্তারা বলেছেন, ওই তরুণীর মরদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তার শরীরে শুধুমাত্র জিন্স প্যান্ট ছিল। হাত শক্ত করে বাঁধা ছিল।

লিয়াডো দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গ্রেফতারের পর পুলিশ তার মানসিক অবস্থা নির্ণয়ের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বলছে, ওই যুবকের বাসা থেকে মাথার খুলি ও রক্তাক্ত একটি কাপড় উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, রক্তাক্ত কাপড় দিয়ে তরুণীর মাথাটি বাসায় নিয়ে আসা হয়ে থাকতে পারে।

তবে নিহত তরুণীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহত তরুণীর পরিচয় জানার জন্য স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।

সূত্র : ডেইলি মেইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণীকে হত্যার পর তার মাথা কেটে মগজ বের করে ভাতের সঙ্গে খেলো। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯