সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মাদারীপুরের কালকিনি উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে আহত উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা দায়ের করেছেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. সজিব মৃধা (৩২), সোহাগ খান (২৫), ফয়সাল (২২) ও ইউনুস সরদার (২৬)।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল-আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন লাট্টু বেপারীকে (৫৫) গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে রোববার রাতে অভিযান চালান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস। এসময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সের ওপর অতর্কিত হামলা চালান। এতে এসআই পলাশ গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় আহত এসআই পলাশ কুমার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এসআই পলাশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আজ দিনভর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৫:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২