সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বাবুগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের দেয়া আগুনে ৩টি ছাগলসহ বিধবা মাসুদা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদা বেগমের দুই জা’কে (স্বামীর ভাইয়ের স্ত্রী) রাজিয়া বেগম (৩৫) ও জাহানারা বেগমকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মৃত্যু আমজাদ আলী হাওলাদারের বাড়িতে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, রহস্যজনক অগ্নিকান্ডে মাসুদা বেগমের বসতঘর ভস্মিভূত হয়। এতে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে বুধবার রাতে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতার দুই নারী মাসুদা বেগমের সম্পর্ক দেবরের ও ভাসুরের স্ত্রী(জ্যা)।

মাসুদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর তিনি দুই মেয়ে সন্তান নিয়ে স্বামীর ভিটা আকরে রয়েছেন। তাকে উৎখাতের জন্য নানা ষড়যন্ত্র করতে থাকেন স্বামীর দুই ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেন। সম্প্রতি মাসুদার জমির অংশের মধ্যে জোরপূর্বক পাকাভবন নির্মান কাজ শুরু করেন দেলোয়ার হোসেন। এতে বাঁধা দেন মাসুদা। পরে তিনি আদালতে নালিশী মামলা করলে আদালত ভবন নির্মান কাজ বন্ধ রাখার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

গত বুধবার সকালে বাবুগঞ্জ পুলিশ আদালতের নির্দেশ কার্যকর করতে ঘটনাস্থলে দিয়ে কাজ বন্ধ করে দেন।

কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) আরিফ মাহমুদ খান বলেন, আদালতে নালিশী মামলা দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া চলছিল। পরিস্থিতি সামাল দিতে তিনি শালিস করার জন্য উভয়পক্ষকে তার বাসায় আসতে বলেন। বুধবার সন্ধ্যায় আমির হোসেন ও দেলোয়ার হোসেন শালিসেতে না এসে তাদের স্ত্রীদের পাঠান। স্ত্রী রাজিয়া ও জাহানারা তার (মেম্বর) বাড়িতে এসেও মাসুদা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলে শালিস করতে বার্থ হন মেম্বর আরিফ মাহমুদ। তিনি বলেন, রাজিয়া ও জাহানারা চলে যাওয়ার পর সাড়ে ৭টার দিকে রহস্যজনকভাবে আগুন লেগে মাসুদার বসতঘর পুড়ে যায়। তখন মাকসুদা তার (মেম্বর) বাড়িতে অবস্থান করছিল।

অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার এ প্রতিনিধিকে বলেন, বিধবা মাকসুদা বেগমের ঘরে অগ্নিসংযোগের পর তিনি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। এদে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ গ্রেফতার-২

আপডেট সময় : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২