সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ডিমলায় পাঠচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী- ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আদর্শ পাট চাষীদের মাঝে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের বাস্তবায়নে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় কর্তৃক নীলফামারীর আয়োজনে চাষীদের সাথে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ই এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ১০ ইউনিয়নের ১ শত জন আদর্শ পাট চাষী কর্মশালায় অংশ গ্রহন করেন।উপজেলা পাট উন্নয়ন উপ-সহকারী কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকারের সঞ্চলনায়, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা পাট উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম সরকার এঁর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করেন।

প্রশিক্ষণে সল্প খরচে গুনগত মানসম্পন্ন ভালো জাতের পাট বীজ, সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের পাট চাষ সর্ম্পকে অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।

কর্মশালার এক পর্যায়ে নারী-পুরুষ উপস্থিত চাষীদের মধ্যে উন্মুক্ত আলোচনা করা হয়।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন- জমিতে উন্নত মানের পাটবীজ ব্যবহার করা হলে বিঘা প্রতি ১২ থেকে ১৬ মন সোনালী আঁশের পাট উৎপাদন করা সম্ভব। কর্মশালার এক পর্যায়ে প্রশিক্ষকরা বলেন, এ জন্য নীতিনির্ধারক ও সরকারের কঠোর আইন প্রয়োগে বাজারে ভালো মানের ও ভেজাল মুক্ত বীজ পাওয়া সম্ভব হবে।

কর্মশালায় উপস্থিত থেকে শিক্ষনীয় বিষয়ে আলোচনা করেন, পাট অধিদপ্তর রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, সৈয়দপুর উপজেলা পাট উন্নয়ন সহকারী মোহিবুর রহমান, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় পাঠচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২