সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বানারীপাড়ায় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়কাঠি গ্রামে হোসনে আরা বেগম লিলি (৫৫) নামের এক নারী তার নিজ ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি উদয়কাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব উদয়কাঠি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাষ্টারের মেয়ে। শনিবার ২ এপ্রিল বিকেলে পূর্ব উদয়কাঠি গ্রামের নিজ বাড়িতে স্বজন ও স্থানীয়দের নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। হোসনে আরা বেগম লিলি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার ছোট ভাই মো.আসফাকউজ্জামান আসফাক একজন সম্পদলোভী,মামলাবাজ ও প্রতারক।
আসফাক নিজের আপন বড় ভাই ও পাঁচ বোনের পৈত্রিক ওয়ারিশ সম্পত্তি ভাগ ভাটোয়ারা না করে জোরপূর্বক দখল নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করে আসছে। যখনই তার অপর ভাই-বোনেরা তাকে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিতে বলেন তখনই বিভিন্ন ধরনের তালবাহানা ও অজুহাত দেখিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। সম্প্রতি বড় ভাই আক্তারুজ্জামান ওয়ারিশ সম্পত্তি বুঝে নিতে চাইলে তার বিরুদ্ধে এবং বোন হোসেন আরা লিলির ছেলে ইকবাল হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যাহার নং ১৭/২২, ৭০/২২। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করেন একই বাড়ীর বাসিন্দা বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোস্তফা কামাল এবং ব্যাবসায়ী আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
এদিকে এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার হাওলাদার বলেন, ওই সম্পত্তির সকল ওয়ারিশগণদের নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একাধিক বার সালিশ বৈঠক করা হলেও আসফাকুজ্জামান আসফাক শালিসদারদের তোয়াক্কা না করে বিভিন্ন সময়ে ওয়ারিশদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা দেওয়ায় এর কোন সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত আসফাকুজ্জামান আসফাক তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনীত বোনের অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২