ঘোড়াঘাটে আগুনে এক ভ্যান চালকের বাড়ি পুড়ে ছাই
- আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ জয়নুল আবেদীন ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ভস্মীভ‚ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর প‚র্বেই বাড়িটি পুড়ে গেছে। অগ্নিকান্ডে বাড়ীঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও একমাত্র অবলম্বন ভ্যানটিও পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ফলে নিঃশ্ব হয়ে গেছে ্অসহায় পরিবারটি। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ২৮ মার্চ রবিবার দিবাগত ভোর ৫টায় ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের ভ্যান চালক কবিরুল ইসলামের বাড়ীতে ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মুক্তি মাহমুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর প‚র্বেই বাড়িটি পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ১ ল¶ টাকার ¶য়¶তি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্থ ভ্যান চালক কবিরুল ইসলাম।


























