ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ কে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ১৭৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরেণ্য ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদকারী সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা সচিব, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সিরাজ উদ্দিন আহমেদ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পদক ২০২২ ” এ ভূষিত হওয়ায় তাকে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের নেতৃবৃন্দ।
রোববার বিকালে বাবুগঞ্জ নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমানের সভাপতিত্বে কলেজ মাঠে আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি মোঃ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসাইন এর নেতৃত্বে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শিক্ষাবিদ মোঃ মনসুর আহমেদ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ, মোঃ হুমায়ুন কবির, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন স্বপন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























